একসময় মনে করা হতো, রাজনীতি পুরুষের জন্য। এখানে নারীদের কোনো কাজ নেই। কিন্তু সে ধারণার পরিবর্তন হয়েছে। এখন নারীরা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ে্ছ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, মানুষের জন্য কাজ করছে। তবু রয়ে গেছে কিছু বাধা। এ বাধাগুলো কাটিয়ে নারীকে হতে হবে আরও বেশি রাজনৈতিক মনোভাবসম্পন্ন, আরও বেশি দক্ষ। তাঁকে রাজনৈতিক কৌশল নির্ধারণ করতে জানতে হবে। তাহলেই রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। নারীর ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপ (বিডল) সম্প্রতি ঢাকার প্যানপাসিফিক হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কর্মশালায় জাতীয় সংসদের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।কর্মশালায় সংগঠনের নির্বাহী পরিচালক নাসিমা ফেরদৌস শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আমরা চাই, নারী সরাসরি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব করুক। সব ক্ষেত্রে নীতিনির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ করলে অচিরেই নারীর ক্ষমতায়ন বৃদ্ধি হবে।’নারীকে সংরক্ষিত আসনে নয়, সরাসরি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব করার ব্যবস্থা করতে হবে। ২০২১ সালের মধ্যে সব ক্ষেত্রে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ জরুরি। এই লক্ষ্যে এখনই কৌশল প্রণয়ন করতে হবে বলে তিনি মনে করেন।বিশেষজ্ঞ বক্তা কেট রিড কর্মশালায় উপস্থিত সদস্যদের উদ্দেশে একটি পদ্ধতি আলোচনা করেন। নারীর ক্ষমতায়ন শীর্ষক এ সভায় উপস্থিত ছিলে।সুচিত্রা সরকার