নারীদের জন্য আলোকচিত্র শিক্ষায় বৃত্তি
আলোকচিত্র শেখার প্রতিষ্ঠান পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমির তিন বছরব্যাপী আলোকচিত্র শিক্ষা কার্যক্রম অক্টোবর ২০১১ থেকে শুরু হচ্ছে। সম্ভাবনাময় ক্যারিয়ার আলোকচিত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে পাঠশালা নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ঘোষণা করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই কার্যক্রমে প্রথম দেড় বছর কোনো ধরনের টিউশন ফি ছাড়াই অংশ নিতে পারবে। প্রসঙ্গত, আলোকচিত্র সাংবাদিকতায় বাংলাদেশে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে এই বৃত্তি দেওয়া হয়। এইচএসসি বা এ লেভেলে জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ, আলোকচিত্রে মৌলিক কোর্স সম্পন্ন, ইংরেজি বলা ও লেখায় সাবলীল এমন আগ্রহী যেকোনো নারী জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ৮ ইঞ্চি x ১০ ইঞ্চি আকারের ১০টি ছবির পোর্টফোলিওসহ আবেদন করতে পারেন। আবেদনের শেষ সময় ০৮ অক্টোবর ২০১১। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি, ১৬ শুক্রাবাদ, পান্থপথ, ঢাকা-১২০৭। ফোন করতে পারেন: ০২- ৯১৩৬৮৯৫ অথবা ৯১২৯৮৪৭। ই-মেইল করুন [email protected]