নারীনীতি নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য চান এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ নেতারাই স্বীকার করেছেন দেশ এখন নাজুক অবস্থার মধ্যে রয়েছে। আওয়ামী লীগের স্পষ্টভাবে বলা উচিত যে পারিবারিক সম্পত্তির ভাগ কোরআন-সুন্নাহর নিয়ম মেনেই হবে। তাহলে নারীনীতি নিয়ে বিভ্রান্তির অবসান হবে। আজ রোববার রাজধানীর মুক্তাঙ্গনে জাতীয় পার্টি আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে তিনি এসব কথা বলেন।হুসেইন মুহম্মদ এরশাদ দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুত্ সংকটের কথা বলে সরকারের সমালোচনা করেন।