নারীনেত্রী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্যের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিশিষ্ট নারীনেত্রী, মানবতাবাদী কর্মী ও সাবেক সাংসদ চিত্রা ভট্টাচার্য আর নেই। আজ সোমবার ভোর সাড়ে চারটায় দক্ষিণ কলকাতার বেসরকারি এএমআরআই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে পাঁচ দিন আগে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।অসুস্থতার খবর পেয়ে বড় ছেলে দেবপ্রিয় ভট্টাচার্য কলকাতায় আসেন। ছোট ছেলে দেবদর্শী ভট্টাচার্য কাল মঙ্গলবার সকালে কলকাতায় আসবেন। এরপরই কাল কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে চিত্রা ভট্টাচার্যের শেষকৃত্য সম্পন্ন হবে। তবে পারলৌলিক ক্রিয়া বাংলাদেশে গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গায় অনুষ্ঠিত হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য।চিত্রা ভট্টাচার্য ছিলেন বাংলাদেশে নারী আন্দোলনের অন্যতম নেত্রী। তিনি বাংলাদেশ মহিলা পরিষদের সহসভানেত্রী, মহিলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। এ ছাড়া তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত টাঙ্গাইলের একজন সাংসদ হিসেবে দেশের বিভিন্ন সামাজিক ও নারী অগ্রগতির আন্দোলনে নিজেকে উত্সর্গ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বাংলাদেশে বিশিষ্ট বিচারপতি দেবেশ ভট্টাচার্যের সহধর্মিণী। দেবেশ ভট্টাচার্য ২০০৪ সালে পরলোকগমন করেন। তাঁর মেয়ে দেবরীনা ভট্টাচার্য কলকাতায় থাকেন।