নারীর এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় খাতে প্রায় ২৫ মিলিয়ন কর্মজীবী নারী আছেন। কিন্তু জিডিপিতে নারীর এ উন্নয়নের কথাটি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়নি। এসব কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তার বিষয়টিও অনিশ্চিত। ফলে প্রতিনিয়তই তাঁদের সহিংসতা ও যৌন হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। গত ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে কর্মজীবী নারীদের এ ধরনের বিভিন্ন অসুবিধা আর সমস্যার কথা তুলে ধরা হয় কর্মজীবী নারী আয়োজিত সর্বস্তরে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা নামক মতবিনিময় সভায়।নারীদের সম্পদে মালিকানা, নীতি নির্ধারণ ও রাজনীতিতে অংশগ্রহণ, শ্রমশক্তিতে অংশগ্রহণ ও নারীশ্রমের মূল্যায়ন এবং নিরাপত্তাহীনতার বিষয়গুলো নিয়ে বক্তারা আলোচনা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ আসাদুজ্জামান নূর। তিনি বলেন, নারীদের অধিকার দেওয়া না-দেওয়ার কোনো বিষয় নেই। তাঁদের অধিকার তাঁদেরই আদায় করে নিতে হবে। সভায় আলোচিত বিষয়গুলো তিনি সংসদে উপস্থাপন করবেন বলে জানান।সর্বস্তরে নারীদের এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়ার কথা উঠে এসেছিল মতবিনিময় সভায়। জাতীয় সংসদ, স্থানীয় সরকার, রাজনৈতিক সংগঠন, মন্ত্রিপরিষদ ও প্রশাসনে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধি দরকার। দরকার প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে সমকাজগুলোতে সমমজুরি নিশ্চিত করা। এ ছাড়া পোশাকশিল্প ও ট্রেড ইউনিয়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।