নারীর ক্ষমতায়নে সমাজ কলুষিত হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর ক্ষমতায়নের কারণে সমাজ কলুষিত হচ্ছে। ভারতের বেঙ্গালুরুতে বিবাহবিচ্ছেদ-সংক্রান্ত একটি মামলার শুনানিতে হাইকোর্টের বিচারক মঞ্জুনাথ এমন মন্তব্য করেছেন। তবে একজন বিচারকের এ রকম মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নারীরা।কর্মজীবী নারী বানি গণপতি বলেন, বিচারক এ কথা বলে চরম অজ্ঞানতার পরিচয় দিয়েছেন। তিনি কী বলতে চান যে যখন সমাজে নারীদের ক্ষমতায়ন হয়নি তখন সমাজে বিবাহবিচ্ছেদ ছিল না? বানি আরও বলেন, ক্ষমতায়নের আগে নারীরা অন্যায়-অত্যাচার মুখ বুজে মেনে নিতেন। মেনে নিতে বাধ্য হতেন। কিন্তু এখন ক্ষমতায়নের ফলে নারীরা অধিকার সচেতন হয়ে উঠছেন। নারী এখন আর রান্নাঘরে বন্দী নয়। ক্ষমতায়নের ফলেই জনগণ বুঝতে পেরেছে যে নারীরা সময় ব্যবস্থাপনা করতে পারেন সঠিকভাবে। আর তাই কাজও করতে পারেন ভালো। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত নারীর এই ক্ষমতায়নের ফলে পুরুষেরা ঈর্ষাবোধ করছেন। আর এটাও নিশ্চিত যে বিচারকও একজন পুরুষ।’মডেল অপূর্বা বিশ্বনাথ বলেছেন, আগে নারীরা ক্ষমতায়নের ইচ্ছা থাকলেও তার প্রয়োগ ঘটাতে পারতেন না। কিন্তু এখন তারা তা পারেন। আর এ কারণেই সমাজ বদলাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা কবিতা লঙ্কেশ বলেন, ত্রয়োদশ শতাব্দীর নারী নেত্রী হলেন আক্কা মহাদেবী। তিনিই প্রথম সমাজে নারীর ক্ষমতায়ন ঘটান। তিনি কী সমাজকে কলুষিত করেছেন। বিচারকের কাছে এই প্রশ্ন রাখেন তিনি।সমাজকর্মী মুনিরা সেন বলেন, গ্রামাঞ্চলে নারীদের ক্ষমতায়ন এখনো সেভাবে ঘটেনি। যতটা শহরাঞ্চলে হয়েছে। তবে তার পরও গ্রামে বিবাহবিচ্ছেদের হার কম নয়।গণমাধ্যমকর্মী রাধিকা মিশ্র বলেছেন, পুরুষের ছায়া থেকে নারীরা বের হয়ে আসছে। আর এটা সমাজের জন্য খুবই ইতিবাচক। তবে আইটি কর্মকর্তা গণপতি রবিকুমার বলেছেন, নারীদেরও মনে রাখতে হবে ক্ষমতার অপব্যবহার যেন না ঘটে। টিএনএন।