পূর্ব এশিয়ার দেশগুলোতে নারীর ক্ষমতায়নের জন্য শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সংস্কৃতিরও পরিবর্তন প্রয়োজন। বিগত কয়েক বছরে শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও লৈঙ্গিক সমতার দিক থেকে এই অঞ্চল এখনো পিছিয়ে রয়েছে।গতকাল শুক্রবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) পূর্ব এশিয়া অঞ্চলের ‘এশিয়ান উইমেন অ্যাজ দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশনে প্যানেল বক্তারা এ কথা বলেন। গত বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে ২০০৮-২০০৯ পরবর্তী এরপর পৃষ্ঠা ১৯ কলাম ৭ বিশ্ব অর্থনৈতিক মন্দা-পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।ফোরামের এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘যোগাযোগের মাধ্যমে অঞ্চলের ভবিষ্যৎ গঠন’। সম্মেলনে কয়েক শ ব্যবসায়ী এবং রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নিচ্ছেন।আলোচনায় বলা হয়, পূর্ব এশিয়ার দেশগুলোতে নারীর ক্ষমতায়নের জন্য সমাজকে এই স্বীকৃতি দিতে হবে, নারীরা উন্নয়নে অবদান রাখতে পারেন, নারীরা এটা করতে চান। তবে এই অঞ্চলে নারীদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। যেমন—বাংলাদেশে ক্ষুদ্রঋণ কর্মসূচি নারীদের অবস্থার উন্নয়ন ঘটিয়েছে। মিয়ানমারে নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে চোখে পড়ার মতো ভূমিকা পালন করছেন। কিন্তু সেই তুলনায় রাজনীতিতে জায়গা করে নিতে পারেননি তাঁরা।আলোচনায় বলা হয়, অসংখ্য গবেষণায় দেখা গেছে, নারীর ক্ষমতায়ন হলে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়ে। স্বাস্থ্যসেবার মান ও শিক্ষার হার বাড়ে, দারিদ্র্য কমে। নারীর ক্ষমতায়ন বাংলাদেশের বিভিন্ন অংশে সাংস্কৃতিক মূল্যবোধ পরিবর্তনে ভূমিকা রেখেছে। বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অবদানও এখন স্বীকৃত।আলোচনায় অংশ নিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেন, ‘আমি মনে করি, আমাদের কোনো কোনো ক্ষেত্রে অবদান রাখার সুযোগ দেওয়া হয় না। নারীরা সব ক্ষেত্রে অবদান রাখতে পারেন, কিন্তু তাঁদের সেই সুযোগ দেওয়া হয় না।’ ভয়েস অব আমেরিকা ও জি নিউজ।