নারীর জন্য কারিগরি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে দেশ-বিদেশ সব জায়গায়ই শিল্প, কলকারখানা ও কারিগরি খাতে কাজের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বয়ানের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সব দেশের জন্যই এখন কারিগরিভাবে দক্ষ মানবসম্পদ তৈরি করা জরুরি। সে অনুযায়ী নারীদেরও আজকাল কারিগরি প্রশিক্ষণ থাকা দরকার। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের কারিগরি প্রশিক্ষণ নিয়েই এ উপস্থাপনা। প্রশিক্ষণের গুরুত্ব: বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) নুরুল ইসলাম জানান, বিএমইটি দেশের বিভিন্ন জেলায় ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে আলাদাভাবে শুধু নারী শিক্ষার্থীদের জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে মোট ছয়টি মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ পরিচালনা করছে। এর যেকোনো একটি প্রশিক্ষণ পাল্টে দিতে পারে একজন নারীর জীবন ও ভবিষ্যৎ। প্রশিক্ষিত নারীর চাহিদা: দেশ-বিদেশ উভয় জায়গায় পুরুষের মতো প্রশিক্ষিত ও দক্ষ নারীর ব্যাপক চাহিদা রয়েছে। তবে বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকেরা লেবানন, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ওমান, বাহরাইন ও কাতারসহ প্রায় ৪১টি দেশে কাজ করছেন।প্রশিক্ষণ কেন্দ্রগুলো: আগ্রহী নারীরা যেসব জায়গা থেকে প্রশিক্ষণ নিতে পারেন: ঢাকার মিরপুর দারুস সালামে আবস্থিত শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের নাসিরাবাদের চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর সপুরায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সিলেটের আলমপুরের সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার তেলিগাতীর খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বরিশালের সিঅ্যান্ডবিতে অবস্থিত বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষণ কেন্দ্রগুলোয় দুই বছর ও ছয় মাস মেয়াদি কোর্স রয়েছে। এর মধ্যে দুই বছর মেয়াদি কোর্সটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমইটি পরিচালনা করে। আর ছয় মাস মেয়াদি কোর্স সরাসরি বিএমইটির অধীনে পরিচালিত হয়।ছয়টি প্রশিক্ষণ কেন্দ্রেই বর্তমানে দুই বছর মেয়াদি ১. আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড ২. জেনারেল ইলেকট্রনিকস নামে দুটি কোর্স পরিচালিত হচ্ছে। দুটি ভাগে প্রশিক্ষণ দেওয়া হয়। নিয়মিত শাখার শিক্ষার্থীদের (দিবা) সকাল সাড়ে সাতটা থেকে বেলা দেড়টা এবং স্বনির্ভর শাখার শিক্ষার্থীদের (বিকেল) বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কোর্স পরিচালিত হয়। ঢাকার শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফৌজিয়া শাহনাজ জানান, ছয় মাস মেয়াদি কোর্সে ১. কম্পিউটার অপারেশন ২. গ্রাফিকস ডিজাইন ৩. গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ৪. ডাইং প্রিন্টিং অ্যান্ড ব্লক-বাটিক ৫. কনজিউমার ইলেকট্রনিকস ৬. আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যোগাযোগ: ০২-৮০৫৪১৬৭সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুর রব জানান, ছয় মাস মেয়াদি কোর্সে ১. কম্পিউটার অপারেশন ২. ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ৩. গার্মেন্টস ডিজাইন ৪. প্যাটার্ন মেকিং মার্কার মেকিং অ্যান্ড ডিজাইন কোর্স চালু রয়েছে। যোগাযোগ: ০৮২১-৮৪০৫০৩-৪রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান জানান, তাঁরা ছয় মাস মেয়াদি কোর্সে ১. কম্পিউটার অপারেশন ২. ফুড ও ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ৩. ইন্ডাস্ট্রিয়াল ড্রেস মেকিং অ্যান্ড এমব্রয়ডারি ৪. ডাইং প্রিন্টিং অ্যান্ড ব্লক-বাটিকের প্রশিক্ষণ দেন। ফোন: ০৭২১-৮৬১৪০৭চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বি এম শরিফুল ইসলাম জানান, ছয় মাস মেয়াদি কোর্সে ১. কম্পিউটার অপারেশন ২. ফুড ও ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ৩. গ্রাফিকস ডিজাইন ৪. ইন্ডাস্ট্রিয়াল ড্রেস মেকিং অ্যান্ড এমব্রয়ডারি ৫. প্যাটার্ন মেকিং মার্কার মেকিং অ্যান্ড ডিজাইন বিষয়ও রয়েছে। যোগাযোগ: ০৩১২-৫৮০৫২৩।বরিশাল মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাত ভূঁইয়া জানান, ছয় মাস মেয়াদি কোর্সে ১. কম্পিউটার অপারেশন ২. ফুড ও ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ৩. কম্পিউটার গ্রাফিকস ৪. ইন্ডাস্ট্রিয়াল ড্রেস মেকিং অ্যান্ড এমব্রয়ডারি ৫. প্যাটার্ন মেকিং মার্কার মেকিং অ্যান্ড ডিজাইনিংয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। ফোন: ০৪৩১-৬১৪৭৬খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রিয়াজ শরীফ জানান, ছয় মাস মেয়াদি কোর্স ১. কম্পিউটার অপারেশন ২. ফুড ও ফুড প্রসেসিং ও প্রিজারভেশন ৩. ইন্ডাস্ট্রিয়াল ড্রেস মেকিং অ্যান্ড এমব্রয়ডারি ৪. ব্লক-বাটিক কোর্স পরিচালিত হচ্ছে। যোগাযোগ: ০৪১-৭৭৪৭৩৩ দুই বছর মেয়াদি প্রতিটি কোর্সে প্রায় ৩০ জনের অধিক ও ছয় মাস মেয়াদি কোর্সে ৪০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।ভর্তির সময়কাল: দুই বছর মেয়াদি কোর্সে বছরে একবার জানুয়ারি মাসে ভর্তি নেওয়া হয়। ছয় মাস মেয়াদি কোর্সে বছরে দুবার জুন ও ডিসেম্বর মাসে ভর্তির জন্য কেন্দ্রগুলোতে যোগাযোগ করতে হয়। ভর্তির যোগ্যতা হলো অষ্টম শ্রেণী থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। নিয়মিত প্রশিক্ষণের ক্ষেত্রে বয়স ১৪ থেকে ২০ বছর ও স্বনির্ভর প্রশিক্ষণের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এ ছাড়া শিক্ষার্থীকে বিনা খরচে প্রশিক্ষণ কেন্দ্রে থাকার ব্যবস্থাসহ মাসিক ২৫০ টাকা বৃত্তি দেওয়া হয়।আরও জানতে যোগাযোগ করুন: বিএমইটি, ৮৯/২ কাকরাইল, ঢাকা। ফোন: ৯৩৫৭৯৭২। ওয়েব: www.bmet.gov.bd