নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় নারী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর প্রতি পুরুষের, আর পুরুষের প্রতি নারীর আকর্ষণটা সহজাত। তবে শুধু বিপরীত লিঙ্গের মধ্যে আকর্ষণ কাজ করে এমন নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যৌনাকাঙ্খার ব্যাপারে বেশিরভাগ নারী একে অপরের প্রতি আকৃষ্ট হয়।বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, এমন ৪৮৪ জন নারীর ওপর গবেষণা চালায় যুক্তরাষ্ট্রের বোয়েসি স্টেট ইউনিভার্সিটি। গবেষণায় দেখা যায়, শতকরা ৬০ ভাগ নারী অন্য নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে, ৪৫ ভাগ নারীর অন্য নারীকে চুম্বন দেওয়ার অভিজ্ঞতা রয়েছে এবং ৫০ ভাগ নারী সমলিঙ্গের কারও সঙ্গে যৌনক্রিয়ার কল্পনা করে। এএনআই