নারীর সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে চাকরির বয়সের বাধ্যবাধকতা উঠে যাচ্ছে। এখন চাকরির বয়স কমপক্ষে নয় মাস না হলে কেউ মাতৃত্বকালীন ছুটির সুবিধা পান না। তবে চাকরির বয়স যা-ই হোক, মাতৃত্বকালীন ছুটি গ্রহণের ক্ষেত্রে এখন তা আর অন্তরায় হবে না। গতকাল রোববার প্রশাসনিক উন্নয়ন-সম্পর্কিত সচিব কমিটির সভায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে এখন তা আদেশ আকারে জারি করা হবে। এর আগে মাতৃত্বকালীন ছুটির সীমা তিন মাস থেকে বাড়িয়ে বর্তমান সরকার ছয় মাস করেছে। বিশেষ প্রতিনিধি