নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় একটি কলস ও পায়ে শিলপাটা বাঁধা ছিল বলে পুলিশ জানিয়েছে।মডেল থানা-পুলিশ জানায়, সকাল ১০টার দিকে পুলিশ লাইনের সামনে পশ্চিম মজমপুর এলাকার পুকুরে এক নারীর লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন স্থানীয় এক নারীর বরাত দিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ওই নারীর নাম রেহেনা খাতুন (২৭)। বাড়ি দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি গ্রামে। তিনি কুষ্টিয়া কোর্ট স্টেশনে ভিক্ষা করতেন। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে তাঁকে মেরে পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।