আরটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক বিউটি পারলার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নোমান রবিন। অভিনয় করছেন রোজী সিদ্দিকী। কথা হলো তাঁর সঙ্গে।‘বিউটি পারলার’ নাটকে কাজের অভিজ্ঞতার কথা বলুন।নাটকটিতে একেবারে শুরু থেকে আমি খুব মজা নিয়ে কাজ করছি। দর্শকদের কাছ থেকে খুব ইতিবাচক মন্তব্য পাচ্ছি। আমার মনে হচ্ছে, বাড়ির নারী দর্শকই নাটকটি বেশি দেখছেন। আর লিখিত কোনো স্ক্রিপ্ট ছাড়া কাজ করাটা আমার জন্য একেবারেই অন্য রকম অভিজ্ঞতা। নিজের থেকে অনেক কিছু দেওয়ার থাকে। তার পরও বলব, এখানে পরিচালক কিন্তু একটা শৃঙ্খলা বজায় রাখেন।এই ধারাবাহিকে সামনে কী ঘটবে?নাটকের শেষ দিকের কাজ শুরু হবে ২৯ অক্টোবর থেকে। ওই পর্বগুলোতে অনেক চমক থাকছে। এখানে দেখা যাবে, আমার স্বামী হাসান মাসুদ নতুন একজন নায়িকার সঙ্গে জড়িয়ে পড়বেন। আমার মধ্যে খুব হতাশা তৈরি হবে। তা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা থাকবে।ঈদের জন্য কিছু করেছেন?আমি সাধারণত ঢাকার বাইরে কোনো নাটকের শুটিং করি না। এরই মধ্যে দুটি নাটকের প্রস্তাব এসেছিল। কিন্তু ওই কারণে করতে পারিনি। আরও কয়েকটির ব্যাপারে কথা হচ্ছে। এদিকে গত ঈদের আগে করা কয়েকটি নাটক এবার প্রচার হওয়ার সম্ভাবনা আছে।এখন আর কী করছেন?আজ সোমবার থেকে সুম্ময় সুমনের একটি ধারাবাহিকের কাজ করব। এখানেও আমার চরিত্রটি খুব মজার। সামনে শুরু হবে সমবায় ভালোবাসা নামের আরেকটি নাটক। এ ছাড়া নতুন অনুষ্ঠান নিয়ে একটি চ্যানেলের সঙ্গে আলোচনা হচ্ছে।