নারীশ্রমিকেরা আইন সম্পর্কে অজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভাপতি, কর্মজীবী নারীনারীদের বিষয়ে, বিশেষ করে নারীশ্রমিকদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অর্থে যদি বলি, তাহলে প্রচলিত আইন অনুযায়ী শ্রমিক হিসেবে অবস্থান ঠিক আছে। এ ছাড়া বিভিন্ন সুযোগ-সুবিধা, যেমন: মাতৃত্বকালীন ছুটি কিংবা অন্যান্য বিষয়ে প্রচলিত আইনে সুযোগ-সুবিধা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবায়নের ক্ষেত্রে। এ আইনের প্রয়োগ যথাযথ হচ্ছে না।ফলে অধিকাংশ নারীশ্রমিক বঞ্চিত হচ্ছেন তাঁদের অধিকার থেকে। আবার অপ্রাতিষ্ঠানিক অর্থে যদি বলি, তাহলে ৮০ শতাংশ নারীশ্রমিক এখনো শ্রম আইনের বাইরে। তাঁদের মধ্যে গৃহকর্মী, কৃষি-শ্রমিক রয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রে কোনো আইনই কাজে আসছে না। তাঁরা তাঁদের অধিকার রক্ষায় সোচ্চার হতে পারছেন না। এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। শ্রম আদালতের ক্ষেত্রে নানা অব্যবস্থাপনা রয়েছে। মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। মামলাজট বেড়ে যাচ্ছে। নারীশ্রমিকেরা প্রকৃত বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে, নারীশ্রমিকেরা তাঁদের কল্যাণে যে আইন রয়েছে, এ সম্পর্কে জানেন না। ফলে তাঁরা আইন থাকা সত্ত্বেও এর সুবিধা নিতে পারছেন না। এ বিষয়ে ট্রেড ইউনিয়নগুলোও সোচ্চার নয়। কিছু বেসরকারি মানবাধিকার সংগঠন ভূমিকা রাখলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে নারীশ্রমিকের কল্যাণের আইন প্রয়োগের ক্ষেত্রে অনেক বাধা আসছে। শ্রম আদালতের পরিবেশ উপযোগী করতে হবে। আদালতের সংখ্যা বাড়াতে হবে। বিচারকের সংখ্যা বাড়াতে হবে। ফলে শ্রমিকদের ন্যায়বিচার পেতে সুবিধা হবে।