নারীসমাজকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কবি সুফিয়া কামালের আদর্শে নারীসমাজকে এগিয়ে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। কবির শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নারী জাগরণের ক্ষেত্রে কবি সুফিয়া কামালের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি (সুফিয়া কামাল) যে স্বপ্ন দেখেছিলেন ও কর্মসূচি নিয়েছিলেন অনেক সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান সরকার সেভাবেই কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার চায় নারীরা সত্যিকারভাবে এগিয়ে যাক। তাঁদের প্রাপ্য অধিকার ভোগ করুক। আর এ লক্ষ্যেই সরকার কাজ করছে।