নারীসহ তিনজনকে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রচারপত্র বিলির সময় ভ্রাম্যমাণ আদালত এক নারীসহ তিনজনকে ৭৫ টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার এবং আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের এ জরিমানা করেন।পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে হোসনে আরা নামের এক নারী ফয়’স লেক এলাকায় মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে লেখা প্রচারপত্র বিলি করছিলেন। এ সময় ওই নারীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। ওই অর্থ অনাদায়ে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, মেয়র পদপ্রার্থী মহিউদ্দিনের বিরুদ্ধে কুরুচিপূর্ণ প্রচারপত্র বিলি করছিলেন হোসনে আরা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই নারীকে ঘটনাস্থলে সাজা দেন। কয়েক মিনিটের মধ্যে একজন মেয়র পদপ্রার্থীর চারজন প্রতিনিধি ঘটনাস্থলে এসে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে হোসনে আরাকে ছাড়িয়ে নেন। ফলে হোসনে আরাকে আর কারাগারে পাঠানো যায়নি।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, আজ পতেঙ্গা এলাকাতেও অনুরূপ প্রচারপত্র বিলির সময় আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত রোববার রাতে বন্দর এলাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন জিল্লুর রহমান নামের আরেক ব্যক্তির। এই তিনজনই মহিউদ্দিনের বিরুদ্ধে প্রচারপত্র বিলি করছিলেন।