নার্গিসই শহিদের নতুন প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাস থেকেই জোর গুঞ্জন চলছিল, প্রেম করছেন বলিউডের তারকা শহিদ কাপুর ও নার্গিস ফাকরি। অবশেষে সেই গুঞ্জন সত্যে পরিণত হয়েছে বলেই সম্প্রতি দাবি করেছে ভারতীয় একটি ট্যাবলয়েড।গত মাসে শহিদের জন্মদিনের পার্টিতে তাঁকে সঙ্গ দিতে অন্য অতিথিদের সঙ্গে নার্গিসও গিয়েছিলেন। আর সব অতিথি সেখানে হাজির হয়েছিলেন ২৫ ফেব্রুয়ারি যেদিন শহিদ ৩১ বছরে পা দেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই শহিদের কাছে ছুটে গিয়েছিলেন নার্গিস। শুধু তা-ই নয়, শহিদের জন্মদিনের আয়োজনের পূর্বপ্রস্তুতিতে নানাভাবে সাহায্য করতেও দেখা যায় নার্গিসকে। গোয়ার নয়নাভিরাম সমুদ্রসৈকতেও তাঁদেরকে একসঙ্গে ঘুরতে দেখা যায়। ব্যস, এর পরপরই নতুন এই জুটির বিশেষ সম্পর্কের খবর চাউর হয়ে যায়। সম্প্রতি ভারতের একটি ট্যাবলয়েডে শহিদ-নার্গিসের প্রেমের বিষয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ঘনিষ্ঠ একটি সূত্র। সূত্রটির বরাতে জি নিউজ জানিয়েছে, ‘নার্গিসই শহিদের নতুন প্রেম। গত কয়েক দিন ধরেই একসঙ্গে প্রচুর সময় কাটাচ্ছেন তাঁরা। গোয়ায় শহিদের জন্মদিনের পার্টি শেষে মুম্বাই ফিরে আসার পর তাঁদের সম্পর্ক আরও গভীর হয়েছে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘দিন কয়েক হলো চুপিসারে অভিসারেও বের হচ্ছেন এই জুটি। অবশ্য কেউ যাতে তাঁদেরকে একসঙ্গে ধরে ফেলতে না পারেন, সে জন্য সব রকম চেষ্টাই তাঁরা চালিয়ে যাচ্ছেন। কারণ, তাঁদের প্রেমের বিষয়টি এখনই সবাইকে জানাতে চাচ্ছেন না তাঁরা।’