নার্ভাস জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপলের জনপ্রিয় আইপড বা আইফোনের নাম কে না জানে। এ জনপ্রিয়তার পেছনে যে স্টিভ জবসের বড় অবদান ছিল, তা সবাই স্বীকার করবেন। গণমাধ্যমে পণ্যের বৈশিষ্ট্য উপস্থাপনে জবসের জুড়ি মেলা ভার। অন্তত জীবনের শেষ ভাগে এ ব্যাপারে পটু ছিলেন তিনি। তবে শুরুর দিকে? তখনো কি সে রকমটাই ছিলেন? মোটেও না। অন্তত তাঁর প্রথম দিকে ধারণকৃত টিভি ফুটেজগুলো সেটাই বলছে। ১৯৭৮ সালে একটি সাক্ষাৎকারের প্রস্তুতির সময় জবস স্বীকার করেন, তিনি এতটাই নার্ভাস অনুভব করছিলেন যে মনে হচ্ছিল, অসুস্থ হয়ে পড়বেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি পানিও পান করেন। এএফপি