নার্সিং ইনস্টিটিউটের প্রশ্ন ফাঁসের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার রাত ১২ টার দিকে এ প্রশ্নপত্র ফাঁস হয়। কাল রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নার্সিং ইনস্টিটিউটের এক কর্মকর্তা বিষয়টি সাংবাদিকদের জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘এ অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। ’এর আগে গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের সামনে থেকে খাদ্য বিভাগের সহকারী উপ-খাদ্যপরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। পরদিন শুক্রবার ওই প্রশ্নপত্র দিয়েই পরীক্ষা নেওয়া হয়। তবে আজ শনিবার এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।