নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ঢাকা নার্সিং কলেজের স্নাতক (সব বর্ষের) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার সকাল থেকে বিক্ষোভ-মিছিল করছেন। বেলা ১১টার দিকে ক্লাস বর্জন করে তাঁরা এ বিক্ষোভ শুরু করেন।তাঁদের দাবিগুলো হচ্ছে ইন্টার্নশিপ চালু, বৃত্তি পুনর্বহাল, বৃত্তি বৃদ্ধি ও অ্যাপ্রোন পরার অনুমতি দেওয়া।শিক্ষার্থীরা জানান, দাবিগুলো না মেনে নেওয়া হলে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। বেলা পৌনে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ-মিছিল করছিলেন।ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ এরা দেব্রো প্রথম আলো ডটকমকে জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে।