নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত ঢাকা নার্সিং কলেজের স্নাতক (সব বর্ষের) শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ-মিছিল করছেন। সকাল থেকে ক্লাস বর্জন করে তাঁরা বিক্ষোভ শুরু করেন।চার দফা দাবি হলো: ইন্টার্নশিপ চালু, বৃত্তি পুনর্বহাল, বৃত্তি বৃদ্ধি ও অ্যাপ্রোন পরার অনুমতি দেওয়া।শিক্ষার্থীরা জানান, দাবি না মানলে তাঁরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। পাঁচ শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ এরা দেব্রো প্রথম আলো ডটকমকে জানান, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা সম্ভব হবে।