নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ্নিত করতে কোনো জঙ্গিগোষ্ঠী যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। আজ বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জঙ্গি তত্পরতা প্রতিরোধ ও প্রতিকারসংক্রান্ত কমিটির চতুর্থ বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।প্রতিমন্ত্রী জানান, সরকার দেশব্যাপী জঙ্গি তত্পরতা বন্ধের চেষ্টা করছে। মানুষকে সচেতন করতে ইমামদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করছে। এ ছাড়া জঙ্গিবাদ কঠোরভাবে দমনে ইমামদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য মহানগর মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে প্রচারণা চালানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানের প্রধানদের প্রভাবিত করে অভিভাবকদের এ বিষয়ে সচেতন করা যেতে পারে।