নাশকতায় জড়িতদের খুঁজে বের করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড একটি পরিকল্পিত নাশকতা। এই নাশকতার জন্য অনেক জীবনহানি হয়েছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবে।আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনস পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।তদন্ত সংস্থাগুলো এর মধ্যে তাদের তদন্তকাজ শুরু করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকার এ ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সার্বিক সহায়তা দিতে বদ্ধপরিকর বলেও তিনি জানান।মন্ত্রী ক্ষতিগ্রস্ত তাজরীন ফ্যাশনসের বিভিন্ন ফ্লোর ঘুরে দেখেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ (ডিজি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএর নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। বাসস।