নাশকতার আশঙ্কায় ১০ ট্রেনের যাত্রা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার আশঙ্কায় ১০টি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শুক্রবার রাত থেকে আগামীকাল শনিবার সকাল পর্যন্ত এ ট্রেনগুলোর চলাচলের কথা ছিল। যাত্রা বাতিল হওয়া উল্লেখযোগ্য ট্রেনগুলোর মধ্যে রয়েছে: চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা-নিশীথা, সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, জামালপুর থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস।এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতার আশঙ্কায় এসব ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন রেলস্টেশনে হরতাল-সমর্থনকারীরা স্টেশনমাস্টারদের ট্রেন না চালানোর জন্য হুমকি দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।