নাসির উদ্দিন পিন্টুর জামিনের স্থগিতাদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞের ঘটনায় নাসির উদ্দিন আহমেদ পিন্টুর জামিন স্থগিতের আদেশ বহাল রাখা হয়েছে। একই সঙ্গে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে পক্ষগুলোকে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।এর আগে ১৬ জুন আদালত ২৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করে আজ শুনানির দিন ধার্য করছিলেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়। আজ লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন। আদালতে পিন্টুর পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিজিবির পক্ষে আনিসুল হক মামলা পরিচালনা করেন। ৭ জুন হাইকোর্টের একটি বেঞ্চ এ মামলায় পিন্টুর ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। ৯ জুন ওই আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ পিন্টুর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। পরে ২৩ জুন পিন্টুর জামিন স্থগিতের আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।