নাসিরনগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏‏হ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ গতকাল শুক্রবার রাতে শ্বশুরবাড়ি থেকে জাসমিন আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ এ ঘটনায় তাঁর স্বামী আবদাল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে। জাসমিনের বাবা আলী আজগর বাদী হয়ে এ ব্যাপারে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবদাল মিয়া, শাশুড়ি মোমিনুল খাতুন (৫০) ও মামা শ্বশুর মস্তুবা আলীকে (৫৫) আসামি করে মামলা করেছে।পুলিশ ও জাসমিনের পরিবারের সদস্যরা জানায়, ছয় বছর আগে জাসমিনের সঙ্গে উপজেলার গুকর্ণ ইউনিয়নের গুকর্ণ গ্রামের মৃত করিম আলীর ছেলে মধ্যপ্রাচ্য প্রবাসী আবদাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী, শাশুড়ি ও মামা জাসমিনকে নির্যাতন করে আসছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় স্বামী ও তাঁর পরিবারের লোকজন জাসমিনকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করেন এবং তাঁর লাশ পাশের একটি পরিত্যক্ত ঘরে ঝুলিয়ে রেখে পালিয়ে যাচ্ছিল। এ সময় গ্রামবাসী আবদাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে শাশুড়ি ও মামা শ্বশুর পালিয়ে যান।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জাসমিনকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার আলামত পাওয়া গেছে। আবদাল মিয়াকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।