নাসিরনগরে গ্রামবাসীদের সংঘর্ষে আহত ৭০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বোরো জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে শ্রীঘর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শিশু, নারীসহ উভয় পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছে।আজ রোববার বিকেলে উপজেলার ভূরিশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শ্রীঘর গ্রামের উত্তর পাড়ার সাহেদ আলী ও সাচ্চুর পাড়ার ভেলু মিয়ার পক্ষের লোকজন আজ বিকেল তিনটার দিকে গ্রামের বোরো ফসলের মাঠে ঘাস কাটতে গেলে বাক-বিতণ্ডা ও হাতাহাতি এবং একপর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশু, নারীসহ উভয় পক্ষের অন্তত ৭০ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।