নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভুরিশ্বর গ্রামের সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন অটোরিকশার যাত্রী ও নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের বাসিন্দা লোকমান মিয়া (৫০) ও মোটরসাইকেল আরোহী একই উপজেলার ভুরিশ্বর গ্রামের সোহেল মিয়া (২২)।স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে ভুরিশ্বর গ্রামে ওই অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাতজন আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় লোকমান ও সোহেলকে ঢাকায় নেওয়ার পথে বিকেল তিনটার দিকে তাঁদের মৃত্যু হয়।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।