নাড়াইছড়িতে অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারতের সীমান্তবর্তী দুর্গম নাড়াইছড়ির জঙ্গল থেকে চারটি দেশীয় বন্দুক ও ১০টি গুলি উদ্ধার করেছেন বিজিবির সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে এগুলো উদ্ধার করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে নাড়াইছড়ি বিজিবি ক্যাম্প থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।৩০ বিজিবির পানছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।