নিঃসঙ্গতা ‘ওজন বাড়ায়’
বিশ্বায়নের যুগে পুরো বিশ্ব যেন একটি গ্রামে পরিণত হয়েছে। ইন্টারনেট, কম্পিউটার আর মোবাইল ফোন আমাদের দূরত্ব কমিয়ে দিয়েছে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন সহজেই প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারছি। এত কাছাকাছি থাকার পরও আমাদের মধ্যে রয়েছে একাকীত্ব বা নিঃসঙ্গতা । আমরা যখন একাকী থাকি তখন আমাদের খাবার গ্রহণের পরিমাণ অনেক বেড়ে যায়। সংগত কারণে আমাদের ওজনও বেড়ে যায়। আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।যুক্তরাষ্ট্রের হাস্টনে দ্যা মেথোডিস্ট ওয়েট ম্যানেজমেন্ট সেন্টারের মনঃচিকিত্সক মেরি জো রাপিনি বলেন, আমরা যখন একা থাকি বা একাকীত্ব বোধ করি তখন পছন্দের খাবার খেতে ভাল লাগে। এর ফলে অনেকের ওজন অনেক বেড়ে যায়। ওজন বেড়ে যাওয়ায় তাদের মধ্যে আরও বিষণ্নতা ভর করে।রাপিনি আরও বলেন, নিজেকে প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ। কারও সঙ্গে কথা বলে, ছবি এঁকে, কবিতা বা গল্প লিখে নিজেকে প্রকাশ করা যায়। নিজের মনের কথা প্রকাশ করা যায়।