নিঃসহায় ক্রন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেমা, আমার স্কুলজীবনের বন্ধু। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে আজ আমরা সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই হঠাৎ একটি সংবাদ আমাদের সবাইকে স্তম্ভিত করে দিল। আমাদের অতিপ্রিয় শান্ত মেয়েটিকে নাকি তার নরপশু স্বামী নির্মমভাবে প্রহার করে অজ্ঞান করে ফেলে তার চোখ দুটিকে চিরদিনের মতো নষ্ট করে দিয়েছে। হেমার টিভিতে দেওয়া সাক্ষাৎকারটি দেখে আমি বা আমরা কেউই চোখের পানি ধরে রাখতে পারিনি। আমাদের সেই অতিচেনা বন্ধুটি দিনের পর দিন এভাবে তার পাষণ্ড স্বামী দ্বারা অত্যাচারিত হয়েছে—আমরা কেউ বুঝতে পারিনি কোনো দিন, আমরা সব সময় তার টোল পড়া মিষ্টি মুখটিই দেখেছি। কিন্তু এখন এমন নির্মম ঘটনাটি ঘটার পরও কি আমরা সবাই চুপ করে থাকব? আমরা কি ভাবব যে এ দেশে কোনো অন্যায়েরই বিচার হয় না? এই অপরাধটাও আর দশটা অপরাধের মতো ধামাচাপা থেকে যাবে? সেই অত্যাচারিত হোক না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ (?) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, তবু কোনো বিচার হবে না? আমি এখনো আশা রাখি, দেশে আইন আছে। অপরাধী যতই ক্ষমতাবান হোক, সে আইনের বাইরে না। তার সুষ্ঠু বিচার হবেই, হতেই হবে। আর সেই মেয়েটি আর কেউ নয়, আমাদের অতিপ্রিয় রুমানা মনজুর। রাদিয়া তামিম