নিউ এজের প্রকাশক-সম্পাদকের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক নিউ এজের প্রকাশক আ স ম শহীদুল্লাহ খান, সম্পাদক নুরুল কবির ও প্রতিবেদক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আগামী ১ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।আজ সকাল সাড়ে ১০টার দিকে শুনানি শুরু হয়। আর বেলা পৌনে একটার দিকে শুনানি মুলতবি করা হয়। শুনানিতে নিউ এজের প্রকাশক ও প্রতিবেদকের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান যুক্তি তুলে ধরেন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, সম্পাদক নুরুল কবিরের পক্ষে কারণ দর্শানোর নোটিশের জবাব যথাযথ পদ্ধতিতে উপস্থাপন করা হয়নি। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই নোটিশের জবাব সঠিক পদ্ধতি অনুসরণ করে দিতে আদেশ দেওয়া হয়েছে।