নিউইয়র্কে গাড়িচাপায় বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে গাড়িচাপায় মীর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল রোববার স্থানীয় সময় রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মীর হোসেন ট্যাক্সি ক্যাবচালক ছিলেন।নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিউইয়র্কের ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউ ও ৯৬ স্ট্রিটের মধ্যকার মোড়ে গাড়ি রেখে আরেক গাড়িচালকের সঙ্গে গল্প করছিলেন মীর হোসেন। এ সময় পেছন দিক থেকে একটি প্রাইভেটকার তাঁকে চাপা দিলে ঘটনাস্থইে তাঁর মৃত্যু হয়। আহত হন পাশে থাকা অন্য চালক।নিউইয়র্ক পুলিশ ঘটনার তদন্ত করছে। তবে ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।মীর হেসেনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলায়। তিনি নিউইয়র্কের এলমাহার্স্ট এলাকার বাসিন্দা ছিলেন। মীর হোসেন ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রে যান। তিনি ক্যাব চালানোর পাশাপাশি ম্যানহাটন কমিউনিটি কলেজে লেখাপড়া করতেন। মীর হোসেনের স্ত্রী লন্ডনে থাকেন।