নিউইয়র্কে বাংলাদেশের ফুল নিয়ে চিত্রপ্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লেখক ও আলোকচিত্রী মোকারম হোসেনের ‘বাংলাদেশের ফুল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে নিউইয়র্কের এস্টোরিয়ায় মুক্তধারা ফাউন্ডেশন আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।প্রদর্শনীতে বাংলাদেশের মনোমুগ্ধকর ২৫টি ফুলের আলোকচিত্র স্থান পায়। প্রদর্শনীর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন, কবি নির্মলেন্দু গুণ এবং কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তধারার বিশ্বজিৎ সাহাসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।উত্সবে আসা অসংখ্য মানুষ বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ ফুলের ছবি দেখে মুগ্ধ হন। গত শনিবার শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনী মোকারম হোসেনের প্রথম আলোকচিত্র প্রদর্শনী।