নিউইয়র্কে জঙ্গি সন্দেহে দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সোমালিয়ায় একটি জঙ্গি দলের সঙ্গে বৈঠকের জন্য যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। দ্য নিউ জার্সি স্টার লেজারের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।মিসরগামী একটি বিমানে উঠার সময় তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারের সঙ্গে জড়িত এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত একটি দলের সঙ্গে তাঁরা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চক্রান্ত করছিলেন।গ্রেপ্তার হওয়া দুজনের বয়স বিশের কোটায় এবং তাঁরা নিউজার্সিতে বাস করেন। তাঁদের ২০০৬ সালের অক্টোবর থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা পত্রিকাটিকে জানায়, তারা দুজনই অবিবাহিত ও আমেরিকার নাগরিক।মার্কিন অ্যাটর্নি অফিস তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তাঁরা তাত্ক্ষণিকভাবে হুমকিসংক্রান্ত কোনো আচরণ করেনি। কাল সোমবার তাঁদের নিউজার্সির একটি আদালতে হাজির করা হবে। আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা গ্রেপ্তার যুবকদের বাড়িতে তল্লাশি চালিয়েছে, যেখানে তাঁরা বিভিন্ন সময় বৈঠক করেছেন। বাড়ি দুটি থেকে কাগজ, কম্পিউটার ও অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে।স্টার লেজার জানায়, কর্তৃপক্ষ গ্রেপ্তার যুবকদের পরিচিতদের সম্পর্কে খোঁজখবর নিয়েছে। তারা নিউইয়র্ক ও নিউজার্সি এলাকায় কোনো হামলার পরিকল্পনা করেনি। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা সোমালিয়ায় আমেরিকার বিরুদ্ধবাদী যুবকদের সংগঠন আল-শাহাবের সঙ্গে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। তাঁদের কাছ থেকে জঙ্গিবাদ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে এক কর্মকর্তা আশা প্রকাশ করেছেন।এর আগে গত মাসে নিউইয়র্ক টাইমস স্কয়ারে গাড়ি বোমা বিস্ফোরণের চেষ্টা ব্যর্থ করা হয়। আবার বড় দিনে ২৩ বছর বয়সী এক নাইজেরীয় নাগরিক ডেট্রয়েটগামী বিমানে আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করেছিলেন। রয়টার্স