নিউইয়র্কে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই নিউইয়র্কে বসবাসরত মোহাম্মদ মনিরুল ইসলাম নামের একজন বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নিউইয়র্কের ওজনপার্কের একটি বাড়ি থেকে মোহাম্মদ মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে রাইজিং রিয়েলিটি নামে একটি অফিসের মাধ্যমে মনিরুল বাড়ি কেনাবেচার ব্যবসা করতেন। তাঁকে গ্রেপ্তারের পর এফবিআই সকাল থেকে দুপুর পর্যন্ত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের রাইজিং রিয়েলিটি অফিসে তল্লাশি চালিয়ে কাগজপত্র ও কম্পিউটার জব্দ করে।এর আগে মর্টগেজ প্রতারণার জন্য প্রায় ১৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারাধীন। এফবিআই সম্প্রতি মর্টগেজ প্রতারণার অভিযোগে মিজানুর রহমান নামের আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। মিজানুর যুক্তরাষ্ট্রে ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজক ছিলেন।