নিউইয়র্কে ‘ফাঁদ’ পেতে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের আগের দিন গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগুন নেভাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন দুজন স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণকর্মী। রোচেস্টার শহরের ওয়েবস্টার উপশহরে সকাল পৌনে ছয়টার দিকে ঘটে এই ঘটনা। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।ওয়েবস্টারের পুলিশপ্রধান জেরাল্ড পিকারিং জানান, ১৭ বছরের কারাভোগ করা উইলিয়াম স্প্যাংলার (৬২) ওই অগ্নিনির্বাপণকর্মীদের ওপর গুলি করেন। তাঁর গুলিতে আহত হয়েছেন আরও দুজন। পরে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে গুলিবিনিময়ের পর উইলিয়াম নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন।সংবাদ সম্মেলনে পিকারিং বলেন, ‘এটি ছিল উইলিয়ামের পাতা একটি ফাঁদ। তিনি আগুন লাগিয়ে অপেক্ষা করছিলেন। আগুনের খবর পেয়ে যেসব স্বেচ্ছাসেবী ছুটে যান, তাঁদের গুলি করেন উইলিয়াম।’অন্যদিকে পুলিশ ও গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, উইসকনসিন ও টেক্সাসে গতকাল আরও দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। ৯২ বছরের বৃদ্ধ দাদিকে পিটিয়ে হত্যার দায়ে উইলিয়াম ১৯৮১ সালে দোষী সাব্যস্ত হন। কারাভোগের পর আট বছর তিনি প্যারোলে ছিলেন। অগ্নিনির্বাপণকর্মীদের ওপর হামলার বিষয়ে পিকারিং বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে উইলিয়ামের অতীত থেকে বোঝা যাচ্ছে, তাঁর অনেক সমস্যা রয়েছে।’