নিউজউইক ম্যাগাজিন বিক্রি করবে ওয়াশিংটন পোস্ট
ওয়াশিংটন পোস্ট ঘোষনা দিয়েছে যে, তাঁরা নিউজউইক ম্যাগাজিন বিক্রি করার চিন্তা ভাবনা করছে।বিবিসি জানিয়েছে, সাম্প্রতিক বছর গুলোতে ম্যাগাজিনটি অর্থনৈতিক ভাবে বেশ লোকসানের মুখে আছে। তাই ওয়াশিংটন পোষ্টের চেয়ারম্যান ডোনাল্ড গ্রাহাম বলেছেন, আমাদের চেয়ে অন্য কারো কাছে ম্যাগাজিনটি আরও ভালো লাগসই হবে। পত্রিকাটি জানিয়েছে, ইনভেস্টমেন্ট ব্যাংক এলেন অ্যান্ড কোম্পানী ম্যাগাজিনের ক্রেতা খুঁজতে সহায়তা করবে। গ্রাহাম আরও জানিয়েছেন, ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রেকর্ড পরিমাণ ভাবে লোকসানের মুখে আছে এই ম্যাগাজিনটি। আমাদের ধারণা ২০১০ সালেও অর্থনৈতিক লোকসানের মুখে থাকবে এই ম্যাগাজিনটি। এই সমস্যা গুলো নির্ধারণ করতে সব বিষয়ে আমরা খতিয়ে দেখেছি। বিশ্বের অন্যান্য ম্যাগাজিনের মতোই বিজ্ঞাপনের আয় কমে যাওয়ার সঙ্গে সঙ্গেই লোকসানের মুখে পড়েও টিকে আছে এই ম্যাগাজিনটি। ফ্রি অনলাইন সেবার কারণে ম্যাগজিনটি আরও বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। ১৯৩৩ সালে নিউজউইকের প্রকাশনা শুরু হয় এবং ১৯৬১ সালে ওয়াশিংটন পোস্ট ম্যাগাজিনটি কিনে নেয় ।