নিউজপ্রিন্টের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজপ্রিন্টের ওপর থেকে প্রস্তাবিত ২৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। গতকাল মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, প্রস্তাবিত আমদানি শুল্ক প্রত্যাহার করা না হলে সংবাদপত্রশিল্প গভীর সংকটে পড়বে।সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে সম্পাদক পরিষদের এ সভায় সাংগঠনিক বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় উপস্থিত ছিলেন মাহবুবুল আলম, আনোয়ার হোসেন মঞ্জু, মাহ্ফুজ আনাম, রিয়াজউদ্দিন আহমেদ, এ এম এম বাহাউদ্দীন, মতিউর রহমান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, শ্যামল দত্ত, ইমদাদুল হক মিলন, আলমগীর মহিউদ্দিন, নঈম নিজাম, খন্দকার মুনীরুজ্জামান ও মোজাম্মেল হক। বিজ্ঞপ্তি।