নিউজার্সিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পথমার্ক সুপারমার্কেটে সকালে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। হতাহতের মধ্যে বন্দুকধারীও রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো আজ শুক্রবার এ খবর জানিয়েছে।এবিসি টেলিভিশনের খবরে জানায়, স্থানীয় সময় ভোররাত চারটার দিকে ওল্ড ব্রিজের ওই সুপারমার্কেটের কর্মচারীরা দোকান খোলার সময় এ হামলা চালানো হয়। গোলাগুলির পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশের সদস্যরা। ওল্ড ব্রিজের মেয়র ওয়েন হেনরি বলেন, অভিযুক্ত বন্দুকধারী একজন চাকরিচ্যুত শ্রমিক। তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি এড়াতে আপনি প্রস্তুত থাকতে পারেন, তবে প্রতিরোধ করতে পারেন না।’প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে গত কয়েক মাসে পৃথক ঘটনায় বন্দুকধারীদের গুলিতে উল্লেখযোগ্যসংখ্যক লোক নিহত হয়েছে। আজ শুক্রবারের গোলাগুলির ঘটনার আগে গত সপ্তাহে নিউইয়র্কের ম্যানহাটনে সাবেক এক সহকর্মীকে গুলি করেন চাকরিচ্যুত অপর এক সহকর্মী। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের উইকিনসনে শিখ মন্দিরে বন্দুকধারীর প্রকাশ্য গুলিতে সাতজন নিহত হয়। তা ছাড়া গত মাসে কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে অপর এক বন্দুকধারী প্রকাশ্য গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেন।