নিউজিল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে আজ শনিবার একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন আরোহী নিহত হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি রোমাঞ্চকর আকাশ ঝাঁপের কাজে ব্যবহূত হতো।নিউজিল্যান্ডের গ্রেমাউথ পুলিশের একজন মুখপাত্র জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বিমানটির চালক ছাড়াও রয়েছেন ফক্স গ্লেসিয়ারের চারজন অধিবাসী এবং আয়ারল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি ও অস্ট্রেলিয়ার নাগরিকেরা। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। এ সময় আবহাওয়া বেশ ভালো ছিল বলে জানা গেছে।নিউজিল্যান্ডের পরিবহন মন্ত্রণালয় জানায়, ২০০৩ সালে এয়ার অ্যাডভেঞ্চারের এক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার পর এটাই প্রথম কোনো বড় ধরনের বিমান দুর্ঘটনা।ফক্স গ্লাসিয়ার সাউথ আইল্যান্ডের ওয়েস্ট কোস্টে অবস্থিত। স্থানটি ক্রাইস্টচার্চ থেকে ১৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। উল্লেখ্য, ক্রাইস্টচার্চে আজ সকালে রিখটার স্কেলে সাত দশমিক এক মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।—রয়টার্স