নিউজিল্যান্ডে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাণিজ্যিক কেন্দ্র ক্রাইস্টচার্চে গতকাল মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫-এ। এ ঘটনায় এখনো প্রায় ৩০০ জন নিখোঁজ রয়েছে বলে দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছে। এখনো অনেক লোক বিধ্বস্ত ভবনের ভেতরে আটকা রয়েছে। এদিকে উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে এখন পর্যন্ত ৫৫ জনের পরিচয় জানা গেছে। গত মঙ্গলবার নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম নগর ক্রাইস্টচার্চে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত ৮০ বছরের মধ্যে নিউজিল্যান্ডে এটা ছিল সবচেয়ে ভয়াবহতম ভূমিকম্প।