নিউজিল্যান্ডে যাত্রীবাহী বেলুন বিধ্বস্ত, নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের চার্টারটন শহরের কাছে আজ শনিবার সকালে একটি যাত্রীবাহী বেলুন বিধ্বস্ত হয়ে ১১ যাত্রীর সবাই নিহত হয়েছেন। পুলিশ, চিকিত্সক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী ওয়েলিংটন থেকে ৮০ কিলোমিটার উত্তরে চার্টারটন শহরের কাছে ওয়াইরারাপা অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। বেলুনটিতে ওয়েলিংটনের পাঁচ দম্পতি ও এক চালক ছিলেন। ভূমিতে বিধ্বস্ত হওয়ার আগে বেলুনটি বিদ্যুতের লাইনে আঘাত হানে এবং এতে আগুন ধরে যায়। যাত্রীদের কেউ বেঁচে নেই।এলাকাটি বেলুনে চড়ে বেড়ানো মানুষদের কাছে বেশ জনপ্রিয়।