নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে আজ শনিবার ভোরে সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাস্তার ওপর ভেঙে পড়া ভবনের কারণে যোগাযোগব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রাইস্টচার্চ ও এর আশপাশের ছোট শহরগুলোয় ভূমিকম্পের পর থেকেই বিদ্যুত্ নেই বলে জানা গেছে।মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার। স্থানীয় সময় সকাল চারটা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।স্থানীয় একটি সূত্রে জানা গেছে, ভূমিকম্পে মারাত্মক আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিউজিল্যান্ডের জননিরাপত্তামন্ত্রী জন কার্টার বলেন, ‘আমি মনে করি, আমরা খুবই ভাগ্যবান যে ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’প্রধানমন্ত্রী জন কি ইতিমধ্যে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে ক্রাইস্টচার্চ শহরের উদ্দেশে রওনা হয়েছেন। টেলিভিশন নিউজিল্যান্ডকে জন কি বলেছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানতে আরও কয়েক দিন সময় লাগবে।এর আগে ১৯৬৮ সালে নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলে সাত দশমিক এক মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যাতে তিনজন নিহত হয়।রয়টার্স।