নিউজিল্যান্ডের কাছে ১৪৬ রানে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ১৪৬ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের নেপিয়ারে আজ শুক্রবার টসে জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। জ্যাকব ওরামের ৮৩ ও ব্রুমের ৭১ রানে নিউজিল্যান্ড করে ৩৩৬ রান। জবাবে ১৯০ রানে অলআউট হয় বাংলাদেশ।তামিম ইকবাল ও ইমরুল কায়েস ওপেনিংয়ে ৭১ রানের জুটি গড়লে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। এ রান করতে খেলতে হয় ১০ ওভার ৪ বল। দলীয় ৭১ রানে ম্যাকের বলে ৩৩ রানে ম্যাককালামের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। ইনিংসের মড়ক শুরু সেখান থেকেই। এরপর আশরাফুল (৫), রাকিবুল (৯), সাকিব (৮) ও মুশফিক (৮) তাড়াতাড়ি বিদায় নিলে বিপদে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ৭১ রানে ম্যাকের বলে ৩৩ রানে ম্যাককালামের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। এরপর নামেন আশরাফুল। ৫ রান করেই তিনিও ম্যাকের বলে আউট হন। খেলার ২১তম ওভারে ড্যানিয়েল ভেট্টরি রাকিবুল হাসান (৯) ও তামিম ইকবালকে (৬২) রানে আউট করলে বাংলাদেশের রান দাড়ায় ৪ উইকেটে ১১৯। এরপর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম পূর্বসূরিদের মতই আউট হলে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৪। সাকিব ও মুশফিক দুইজনই করেন ৮ রান। সাকিব ভেট্টরির বলে মুশফিক ড্যারেল টাফির বলে আউট হন। মাহমুদুল্লাহ ২৩, নাঈম ১৫ ও সফিউলের ১১ রানে বাংলাদেশের রান দাড়ায় ১৯০। তখনও খেলার বাকি ৩৭ বল। ভেট্টরি ৩৩ রানে নেন ৩ উইকেট। এছাড়া গাপটিল, ওরাম ও ম্যাকে নেন ২টি করে উইকেট। এর আগে নিউজিল্যান্ড ৫০ ওভারে করে ৩৩৬ রান। ১৮৭ রানে স্বাগতিকরা ৬ উইকেট হারালেও ৭ম উইকেট জুটিতে জ্যাকব ওরাম ও নিল বু্রুমের ৬৭ বলে ১২৩ রানে নিউজিল্যান্ড। ওরাম ৪০ বলে ৮টি চার ও ৫টি ছয়ে করেন ৮৩ রান। ব্রুম করেন ৭৩ বলে ৭১। এছাড়া ইনগ্রাম ৬৯ ও টেইলর ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ৬৮ রানে ৪ উইকেট নেন। ম্যান সেরা হয়েছেন জ্যাকব ওরাম। ওয়েবসাইট।