নিউমার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে পেটালেন ব্যবসায়ীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়েছেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় থেকে একদল ছাত্র রাতে সেখানে গেলে তাঁরাও হামলার শিকার হন। এ নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিউমার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলেন। এ সময় ২০০ টাকার একটি জিনিসের দাম এক হাজার টাকা চাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্র প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন দোকানদার। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একদল ছাত্র সেখানে যান। এ সময় পুলিশ ও মালিক সমিতির মধ্যে সমঝোতা বৈঠক চলছিল। হঠাত্ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র একজন ব্যবসায়ীকে মারলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ছাত্রদের আটকে রেখে মারধর করেন। এ ঘটনায় তিনজন ছাত্র আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।