নিক্সনকে সিনেটর ফ্রাংক চার্চ
২২ জুন ১৯৭১ নিউইয়র্ক টাইমস সংবাদদাতা ট্যাড শুলক একটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশ করলেন। পাকিস্তানি পতাকাবাহী একটি মালবাহী জাহাজ সামরিক সরঞ্জামবোঝাই অবস্থায় নিউইয়র্ক থেকে করাচির উদ্দেশে রওনা করতে যাচ্ছে। এ ধরনের সরঞ্জাম পাঠাতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।বিষয়টি উদ্বেগজনক। প্রথম থেকেই বলা হচ্ছে, পাকিস্তান সরকার আমেরিকান অস্ত্র ও গোলাবারুদ নিরস্ত্র নাগরিকদের হত্যায় ব্যবহার করছে। সেদিনই সিনেটর ফ্রাংক চার্চ মার্কিন সিনেটে বিষয়টি উত্থাপন করে জানালেন, তাঁর কাছে প্রামাণিক দলিলপত্র রয়েছে যে দুটি মালবাহী জাহাজ সুন্দরবন ও পদ্মা ৮ ও ১২ জুন নিউইয়র্ক বন্দর ছেড়ে যাওয়ার কথা। বিশেষ করে পদ্মা সেদিন বিকেলেই বন্দর ছেড়েছে। তিনি প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন, যেন সেদিনের চালানটি বন্ধ করার উপযুক্ত নির্দেশ দেন। ২৩ তারিখে জাহাজটি মন্ট্রিয়েল ডকে পৌঁছার কথা। তিনি বলেন, কোস্টগার্ড যদি যুক্তরাষ্ট্রের জলসীমায় জাহাজটিকে আটকাতে সমর্থ না হয়, তাহলে কানাডা সরকারের সাহায্য নিয়ে নিষিদ্ধ সরঞ্জাম পাঠানোর উদ্যোগ বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র সিনেটওয়াশিংটন ডিসি ২২ জুন, ১৯৭১