নিখিল ভদ্রকে দেশের বাইরে পাঠাবে সরকার: নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নিখিল ভদ্রকে উন্নত চিকিত্সার জন্য সরকার দেশের বাইরে পাঠাবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ শনিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন এই সাংবাদিককে দেখতে গিয়ে এ কথা জানান। জাহাঙ্গীর কবির হাসপাতালে নিখিল ভদ্রের পরিবার ও তাঁর চিকিত্সকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, সরকারের উদ্যোগে তাঁকে যত শিগগির সম্ভব দেশের বাইরে পাঠানো হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। গত বুধবার ২৮ জাতীয় প্রেসক্লাবের সামনে বিআরটিসির একটি বাসের চাপায় গুরুতর আহত হন দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল ভদ্র। বাসের ধাক্কায় পড়ে গেলে তাঁর ডান পায়ের ওপর দিয়ে বাস চলে যায়। পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁর ওই পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলেন।