নিখোঁজের তালিকায় ৬৩৮ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। সাভারের মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের তালিকায় রয়েছেন ৬৩৮ জন। তবে এটি চূড়ান্ত তালিকা নয়। তালিকায় আরও নাম অন্তর্ভুক্ত হবে বলে জানান তিনি।গত বুধবার সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এর দুদিন আগে ভবনটির পিলারে ফাটল ধরা পড়েছিল।