নিজ ঘরে স্কুলছাত্রীর জবাই করা লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগে তাসনিম রহমান (১৩) নামের এক স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘরের বিছানায় তাঁর রক্তাক্ত লাশ পাওয়া যায়।তাসনিম বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। তার বাবা মিজানুর রহমান ও মা আফরোজা ফারহানা দুজনই আইনজীবী।তাসনিমের মামা সোহেল প্রথম আলো ডটকমকে জানান, হাজারীবাগের ভাগলপুর লেনের ৪৮/১৫/জি নম্বর বাড়ির তৃতীয় তলায় মা-বাবার সঙ্গে থাকত তাসনিম। সন্ধ্যায় একজন আত্মীয় বাসায় এসে দরজা খোলা পান। তিনি বাসায় ঢুকে তাসনিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘তাসনিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’