নিজ দপ্তরে গেলেন তানজিম আহমেদ সোহেল তাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ আজ মঙ্গলবার তাঁর ছেড়ে যাওয়া মন্ত্রণালয়ের নিজ দপ্তরে যান। সেখানে তিনি দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ছিলেন। এ সময় পুলিশের আইজি, ডিজি-র্যাব, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাক্ষাত্ করেন। এ সময় বর্তমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক দপ্তরে ছিলেন।কী কারণে দপ্তরে এসেছেন জানতে চাইলে তানজিম সাংবাদিকদের জানান, তিনি তাঁর নির্বাচনী এলাকা গাজীপুরের কাপাসিয়ার সমস্যা নিয়ে এসেছেন।উল্লেখ্য, তানজিম আসার কিছুক্ষণ আগে শামসুল হক একটি বৈঠক শেষে দপ্তরে ফেরেন।তানজিম কোনো ধরনের প্রটোকল ছাড়াই দপ্তরে আসেন এবং ফিরে যান।গত বছরের জুনে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগ করেন । এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে গণমাধ্যমে পদত্যাগ করার ঘোষণা দেন। গত ২৭ জানুয়ারি ছয় মাস পর সোহেল তাজ দেশে ফেরেন। বিমানবন্দরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে সরকারি প্রটোকল দেওয়া হলেও হাসিমুখে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।